প্রাইভেসি পলিসি
BrainBridge কোন তথ্য নেয়, কেন নেয় এবং কীভাবে রাখে — সহজ ভাষায়। এই নীতি BrainBridge ওয়েবসাইট ও অ্যাপ দুটোর জন্যই প্রযোজ্য।
সর্বশেষ হালনাগাদ: ২৬ নভেম্বর ২০২৬
১. যে তথ্য আমরা নিই
- অ্যাকাউন্টের তথ্য: শিক্ষার্থীর নাম, মোবাইল নম্বর, বোর্ড, বিভাগ ও কোর্স।
- পড়াশোনার তথ্য: পরীক্ষায় দেওয়া উত্তর, নম্বর, সময় ও অগ্রগতি।
- পেমেন্টের তথ্য: কোন প্যাকেজ, কত টাকা, বিকাশের ট্রানজ্যাকশন আইডি ও ব্যবহার করা প্রোমো কোড। আপনার বিকাশ পিন বা ব্যাংক কার্ডের তথ্য আমরা কখনো দেখি না বা রাখি না।
২. কেন এই তথ্য লাগে
- মোবাইল নম্বরে এসএমএস কোড পাঠিয়ে আপনার পরিচয় নিশ্চিত করতে ও লগ ইন করাতে।
- আপনি কোন অধ্যায় ও টপিকে দুর্বল তা বের করতে এবং সেই অনুযায়ী পড়ার পরিকল্পনা সাজাতে।
- পেমেন্ট যাচাই করে প্যাকেজ চালু করতে, আর প্রোমো কোডের মাধ্যমে অ্যাফিলিয়েটের কমিশন হিসাব করতে।
- সাপোর্টে আপনার সমস্যার সমাধান করতে।
৩. আপনার উত্তর ব্যবহারের অনুমতি
পরীক্ষার উত্তর কীভাবে ব্যবহার হবে, তা অ্যাপের প্রোফাইলে আলাদা আলাদা টিক দিয়ে আপনি (বা অভিভাবক) ঠিক করেন, এবং পরে যেকোনো সময় বদলাতে পারেন:
- নিজের পড়ার পরিকল্পনা ঠিক করতে।
- নাম ছাড়া, সব শিক্ষার্থীর সাহায্যে (যেমন "কত জন এই উত্তর বেছেছে")।
- পরে বোর্ড পরীক্ষার ফলাফলের সাথে মিলিয়ে দেখতে।
উত্তরগুলো নাম ছাড়া, একটি গোপন কোডে রাখা হয়। আপনার তথ্য আমরা কারো কাছে বিক্রি করি না।
৪. যাদের সাথে তথ্য যায়
- এসএমএস সেবাদাতা: লগ ইনের কোড পাঠাতে শুধু মোবাইল নম্বর।
- বিকাশ: পেমেন্ট সম্পন্ন করতে।
- অ্যাফিলিয়েট: তাদের কোড দিয়ে কেনা হলে কমিশনের হিসাবের জন্য বিক্রির তথ্য।
- আইন অনুযায়ী বাধ্য হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৫. শিক্ষার্থী ও অভিভাবক
BrainBridge-এর বেশিরভাগ ব্যবহারকারী স্কুলের শিক্ষার্থী। তাই উত্তর ব্যবহারের অনুমতিগুলো অভিভাবকের সিদ্ধান্ত হিসেবে ধরা হয়। অনুমতি না দিলেও পরীক্ষা দেওয়া যায়।
৬. অ্যাকাউন্ট মুছে ফেলা
অ্যাপের প্রোফাইল থেকে আপনি নিজেই অ্যাকাউন্ট মুছে ফেলতে পারেন (পাসওয়ার্ড বা পিন এবং এসএমএস কোড দিয়ে নিশ্চিত করতে হয়)। মুছে ফেলার পর অ্যাকাউন্টটি আপনার জন্য আর থাকে না এবং চলমান প্যাকেজ বাতিল হয়ে যায়। পেমেন্ট ও হিসাবের রেকর্ড আইন ও হিসাবরক্ষণের প্রয়োজনে আমাদের কাছে সংরক্ষিত থাকতে পারে। একই নম্বর দিয়ে পরে নতুন অ্যাকাউন্ট খোলা যায়।
৭. নিরাপত্তা
আপনার তথ্য সুরক্ষিত সার্ভারে রাখা হয় এবং শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কাজের প্রয়োজনে দেখতে পারেন। লগ ইনের কোড বা পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবেন না — BrainBridge কখনো ফোন করে আপনার কোড চায় না।
৮. এই ওয়েবসাইট
এই ওয়েবসাইট দেখতে কোনো অ্যাকাউন্ট লাগে না। লেখার ফন্ট Google Fonts থেকে আসে, তাই আপনার ব্রাউজার Google-এর সার্ভারের সাথে যুক্ত হয়।
৯. এই নীতির পরিবর্তন
প্রয়োজনে এই নীতি হালনাগাদ করা হতে পারে। বড় পরিবর্তন হলে অ্যাপে জানানো হবে, আর ওপরের তারিখ বদলে যাবে।
প্রশ্ন থাকলে
সাপোর্ট নম্বর ০১৯৯৩৩৩৭১১১ · ঠিকানা: Gemcon EI Marcado, 114 Senpara Parbata, Mirpur-10, Dhaka 1216, Bangladesh · যোগাযোগ পেজ