শর্তাবলি

BrainBridge ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করলে এবং প্যাকেজ কিনলে নিচের শর্তগুলো প্রযোজ্য। কেনার আগে একবার পড়ে নিন।

সর্বশেষ হালনাগাদ: ২৬ নভেম্বর ২০২৬

১. BrainBridge কী

BrainBridge একটি সেলফ-লার্নিং অ্যাপ, কোচিং সেন্টার নয়। এটি স্কুল ও শিক্ষকের পাশাপাশি কাজ করে — আপনি কোথায় দুর্বল তা দেখিয়ে সেখানে অনুশীলন করায়।

২. কোনো ফলাফলের নিশ্চয়তা নেই

বোর্ড পরীক্ষার প্রশ্ন, নম্বর বা ফলাফল নিয়ে BrainBridge কোনো নিশ্চয়তা দেয় না। ফলাফল নির্ভর করে শিক্ষার্থীর নিজের অনুশীলনের ওপর।

৩. কনটেন্ট

কিছু কনটেন্ট (যেমন সমাধান ও ব্যাখ্যা) এআই দিয়ে তৈরি এবং যাচাই করা হয়। তবুও পাঠ্যবই বা শিক্ষকের সাথে না মিললে পাঠ্যবই ও শিক্ষককেই মানুন, আর অ্যাপের "রিপোর্ট করুন" বোতাম চাপুন — আমরা ঠিক করে দেব।

৪. প্যাকেজ ও মূল্য

  • প্যাকেজের মূল্য ও মেয়াদ কেনার সময় ওয়েবসাইট বা অ্যাপে যা দেখানো হয়, সেটাই প্রযোজ্য। মূল্য সময়ে সময়ে বদলাতে পারে, তবে আগে কেনা প্যাকেজের মূল্য ও মেয়াদ বদলায় না।
  • পেমেন্ট বিকাশে করা হয়। পেমেন্ট যাচাই হলে প্যাকেজ চালু হয়।
  • যে মোবাইল নম্বর দিয়ে কিনবেন, প্যাকেজ সেই নম্বরের অ্যাকাউন্টে চালু হবে — অ্যাপে সেই নম্বরেই লগ ইন করুন।
  • প্রোমো কোডের ছাড় কোড অনুযায়ী প্রযোজ্য, এবং একটি কেনায় একটি কোড।

৫. পেমেন্টে সমস্যা

টাকা কেটে নেওয়ার পরও প্যাকেজ চালু না হলে, বা ভুল করে দুবার পেমেন্ট হলে, বিকাশের ট্রানজ্যাকশন আইডিসহ সাপোর্টে যোগাযোগ করুন। আমরা যাচাই করে সমাধান করব।

৬. এক অ্যাকাউন্ট, এক শিক্ষার্থী

একটি অ্যাকাউন্ট একজন শিক্ষার্থীর জন্য। অ্যাকাউন্ট শেয়ার করা, কনটেন্ট কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা নিষেধ। এমন হলে অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।

৭. অ্যাকাউন্ট মুছে ফেলা

অ্যাপের প্রোফাইল থেকে যেকোনো সময় অ্যাকাউন্ট মুছে ফেলা যায়। মুছে ফেললে চলমান প্যাকেজ বাতিল হয়ে যায় এবং তার টাকা ফেরত দেওয়া হয় না। বিস্তারিত প্রাইভেসি পলিসিতে।

৮. শর্তের পরিবর্তন

প্রয়োজনে এই শর্তাবলি হালনাগাদ করা হতে পারে। বড় পরিবর্তন হলে অ্যাপে জানানো হবে। পরিবর্তনের পর ব্যবহার চালিয়ে গেলে নতুন শর্তে সম্মতি ধরা হবে।

৯. প্রযোজ্য আইন

এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।

প্রশ্ন থাকলে

সাপোর্ট নম্বর ০১৯৯৩৩৩৭১১১ · ঠিকানা: Gemcon EI Marcado, 114 Senpara Parbata, Mirpur-10, Dhaka 1216, Bangladesh · যোগাযোগ পেজ